সর্বশেষ
লালমোহনে গাঁজাসহ দুই জন আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ১১:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহনে গাঁজাসহ দুই জনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায়, লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের তত্বাবধায়নে, লালমোহন পৌরসভা ১০নং ওয়ার্ডে এসআই (নিঃ) অসীম চন্দ্র কর্মকার সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মো. মিরাজ (৪০) এর বসত ঘরের মধ্যে হইতে ৬০০ (ছয়শত) গ্রাম গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলেন ১০ নং ওয়ার্ডের মৃত আ: মোতাবেকের ছেলে মোঃ মিরাজ (৪০) এবং মোঃ খোকন এর ছেলে মোঃ অন্তর (২০)।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, আটককৃত দুই জনের মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন


















