ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৬:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় গাছ থেকে পড়ে মো. কবির হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাচ্চু মেকার বাড়িতে এ ঘটনা ঘটে। কবির হোসেন নামে ওই দিনমজুর একই ওয়ার্ডের জমাদার বাড়ির মৃত তোবারক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, কবির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাছ কাটা এবং পরিস্কারের কাজ করতেন। শনিবার সকালেও তিনি পার্শ্ববর্তী বাচ্চু মেকারের বাড়িতে গাছ কাটতে যান। দুপুর সাড়ে ১২ টার দিকে একটি রেইনট্রি গাছে উঠে ডাল কাটার সময় নিচে পড়ে যান কবির হোসেন। এরপর আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

আপডেট : ০৬:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫