ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! ষোলঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ  উপলক্ষে র‌্যালি লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৮:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন —এই শ্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে মশাবাহিত রোগ যেমন- ডেঙ্গু, চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা সৃষ্টি ও মশার উৎপত্তিস্থল দূরীকরণ সচেতনতামূলক পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভোলার লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ম্যালেরিয়া নিরর্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং ব্র্যাকের আয়োজনে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. শাহ আজীজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাগরিকরা সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। শুধু সরকার নয়, সমাজের সকলকে নিয়ে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ভোলার লালমোহনে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় মানুষের ঘন চলাচলের কারণে এসব স্থান এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিধায় নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে এবং এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে।

এসময় লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, ব্র্যাক আঞ্চলিক সহায়তা কর্মসূচির অফিসার শমীর দাস ও সহায়ক মো. নিয়াজসহ পৌরসভার বিভিন্ন শেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আপডেট : ০৮:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫