ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৭৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের প্রেরণা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার ধনীগৌনগর ইউনিয়ন পাটওয়ারী হাট এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় অর্ধশত অসহায় নারী ও পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
তারুণ্যের প্রেরণা সংগঠনের সভাপতি জিহাদুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিদ্দিকুর রহমান, সহসাধারণ সম্পাদক ও ব্লাড ব্যাংক বিষয়ক সম্পাদক হিমেল দে, শিক্ষা সম্পাদক সোহাগ ইসলাম, সদস্য মেহেদী হাসান সাগর, সাখাওয়াত হোসেন জুয়েল প্রমুখ।

এই সময় জিহাদুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজের চারদিকে অনেক হতদরিদ্র মানুষ রয়েছে। যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই। তাদের কথা মাথায় রেখে তারুণ্যের প্রেরণা সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোনো সমস্যা কিংবা সঙ্কটে লালমোহনে মানুষের পাশে থাকবে তারুণ্যের প্রেরণা সংগঠন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপডেট : ০৭:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬