ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লৌহজংয়ের হাসিবের জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পে সাফল্য সাবরিনা মঞ্জুর পাঠাগার’ উদ্বোধন, যুবসমাজকে বই পড়ার আহ্বান ইউএনও বরাবর অভিযোগ, স্থানীয়দের খেলাধুলার সুযোগ নিশ্চিতের দাবি এলাকাবাসীর লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন। সভাপতি জাহিদ – সম্পাদক সুমন শ্রীনগরে র‌্যাবের অভিযানে লুন্ঠিত ৫০টি কার্তুজ উদ্ধার শ্রীনগরে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৩ লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জবাই খানা পরিদর্শক জামাল লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা

লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জবাই খানা পরিদর্শক জামাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে এক দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে লালমোহন পৌরসভার কসাইখানার পরিদর্শক জামাল পাটোয়ারীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা ও নিন্দার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুধে পানি মেশানোর অভিযোগে এক দুধ বিক্রেতার সঙ্গে কথা বলছেন পৌরসভার কসাইখানার পরিদর্শক জামাল। একপর্যায়ে তিনি ওই বিক্রেতার মাথায় দুধ ঢেলে দেন। ঘটনাটি উপস্থিত লোকজনের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে।
স্থানীয়দের অভিযোগ, দুধে ভেজাল বা পানি মেশানোর প্রমাণ পাওয়া গেলে দেশের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আইনানুগ জরিমানা বা অন্য কোনো ব্যবস্থা না নিয়ে একজন সাধারণ মানুষের মাথায় দুধ ঢেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর লালমোহনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার নিন্দা জানিয়েছেন। অনেকে এ ঘটনাকে একজন সাধারণ নাগরিকের সঙ্গে অমানবিক ও অপমানজনক আচরণ এবং মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লালমোহন পৌরসভার কসাইখানার পরিদর্শক মো. জামাল পাটোয়ারীর বলেন, বুধবার সকালে ইউএনও স্যার কসাইখানা পরিদর্শন করেন। এরপর তিনি দুধ বিক্রেতাদের কাছে গিয়ে দুধ পরীক্ষা করতে বলেন। লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার দুধ বিক্রেতা মঞ্জুর দুধ পরীক্ষা করে পানি পাওয়ার প্রমাণ পাওয়া যায়। ওই সময় মনজু দুধ রেখে পালিয়ে যায়। তাকে না পেয়ে সেনেটারি ইন্সপেক্টর নজরুল কে সেখানে রেখে ইউএনও স্যার পুনরায় কসাইখানায় যান। এই ফাঁকে মনজু এসে তার পানি দেয়া দুধ বিক্রি করা শুরু করে। তখন সেনেটারি ইন্সপেক্টর নজরুল আমাকে মোবাইলে বলে মনজু এসেছে। আমি তখন দ্রুত দুধ বিক্রির সেখানে চলে আসি। আমাকে দেখে উপস্থিত জনতা বলেন, যেহেতু মঞ্জুর দুধে পানি পাওয়া গেছে এবং সে আবার সে দুধ বিক্রি করছে তাই ওর মাথায় দুধ ঢেলে দেন যেন ও এ কাজ আর না করে। আমি উপস্থিত জনতার অনুরোধে মঞ্জুর মাথায় তার পানি দেয়া দুধ ঢেলেছি।

এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলেছে এ বিষয়টি আমার কিছুই জানা নেই। আপনার কাছ থেকে শুনলাম। বিষয়টি আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে দুধ বিক্রেতার মাথায় দুধ ঢেলে শাস্তি দিলেন পৌরসভার জবাই খানা পরিদর্শক জামাল

আপডেট : ০৮:০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬