ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নবাগত ইউএনওকে শিক্ষক পরিবার’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা লালমোহনের নবাগত ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৭০ বছরের বসতভিটা দখলের অভিযোগ, আদালতের রায়েও মিলছে না জমি শ্রীনগরে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কর্মস্থলে যোগদানে নৈশপ্রহরীর বাঁধা, ইউএনও’র কাছে অভিযোগ  লালমোহনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল হাঁসাড়া ইউনিয়ন বিএনপির পুষ্পস্তবক অর্পন লালমোহনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উন্নয়ন সভা লালমোহনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

লালমোহনে নবযোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদানকৃত ১৮ জন সিনিয়র স্টাফ নার্সকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন খান।
এ সময় নবযোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি চাকরিতে আপনারা নতুন যোগদান করেছেন। এটি আপনাদের জন্য অত্যন্ত আনন্দের। তবে আপনারা সবাই নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। রোগীদের সেবাই আপনাদের একমাত্র লক্ষ্য থাকতে হবে। আপনারা আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সকল রোগীদের সেবা দেবেন।

এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক কনসালটেন্ট ডা. মো. শাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ, মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. ইউসুফ হোসেন, ডেন্টাল সার্জন ডা. শাহ জামান সাজু, নার্সিং সুপারভাইজার মোসা. তাসলিমা বেগমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে নবযোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা

আপডেট : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫