ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু 

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন খালাতো ভাই। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিছা গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েদ (৬), আনিচল হক মিয়ার ছেলে শহিদুল (৮)। তারা ফুলবাগিছা বাজারে বেসরকারি একাডেমিতে পড়তো। জোনায়েদ দ্বিতীয় ও শহিদুল তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জোনায়েত ও শহিদুল নানা বাড়িতে ছিল। তারা দুপুরে পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা পুকুরে ডুবে যায়। স্থানীয়রা গোসল করতে গেলে তাদের মরদেহ পুকুরে ভাসতে দেখেন। তখনই উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক জাকিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুইটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের পেটে প্রচুর পানি ছিল।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, নিহত শিশু দুটির পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু 

আপডেট : ০৫:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫