ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভা ডা: রাসেলের দিকনির্দেশনায় বদলে গেছে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা লালমোহনে ইয়াবাসহ আটক ২ লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা সোহরাওয়ার্দী কলেজের মেডিকেল সেন্টারে সংকট, সেবা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় পৃথক অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, শুক্রবার রাতে উপজেলার কালমা ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার আকতার সিকদারের মুদি দোকানের পেছনে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ইব্রাহিম (৩০), জাকির হোসেন (৪০), শফিউল্লাহ (৫৪), কালু খা (৫২), সবুজ (২৬) ও কবির (৩১)। এদের মধ্যে পাঁচজন লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার এবং কবির তজুমদ্দিন উপজেলার বাসিন্দা।

অন্যদিকে, ওইরাতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার আবু সিকদারের চায়ের দোকানের ভেতর তাস দিয়ে জুয়া খেলার সময় আরও ৬ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- ইসমাইল (২৭), নুর আলম (৪৫), বিল্লাল (৩৬), হোসেন (২৫), সবুজ (২৪) ও দুলাল (৫২)। তারা সবাই লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃত ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে লালমোহন থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

আপডেট : ০৯:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬