ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই এলাকার ইউনুছ মাঝির ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাড়ির উঠানে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে যান ইমরান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক ইমরানের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোরিকশা চালকের

আপডেট : ১১:১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬