ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

জেলা প্রতিনিধি (ভোলা)
  • আপডেট : ১০:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় মরিচের গুঁড়া ছিটিয়ে মো. আওলাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালী এলাকার মকরম আলী হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবক ওই বাড়ির আব্দুল খালেকের ছেলে।
যুবক আওলাদ হোসেন অভিযোগ করে বলেন, একমাস আগে স্থানীয় মো. হোসেন হাজী নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়িতে চলাচলের জন্য ২ শতাংশ জমি কিনি। সোমবার বিকেলে ওই জমি বিক্রেতা আমাদের জমি বুঝিয়ে দিতে নেন। তখন একই এলাকার মো. হাদিস মিয়া, মোসা. হাসিনা বেগম আমাদের বাধা দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাদিসের স্ত্রী মালেকা বেগম আমাকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুঁড়ে মারেন। এরপর পেছন থেকে হঠাৎ করে হাসিনার মেয়ে রুবিনা আমাকে দা দিয়ে দুইটি কোপ দেন। এতে রক্তাক্ত জখম হলে স্বজনরা আমাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার সময় হাদিস গংরা আমার দুইটি মোবাইল ফোনও নিয়ে যান।
অভিযোগের ব্যাপারে মো. হাদিস মিয়া জানান, আমাদের জমি তারা জোরপূর্বক দখল করতে গিয়েছে। আমরা তাদের ওপর হামলা চালাইনি। তারাই আমাদের ওপর হামলা চালাতে গিয়ে আঘাত পেয়েছেন। এ ছাড়া আমরা কোনো মোবাইল ফোন নেইনি।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনায় আহত ব্যক্তিসহ তার স্বজনরা থানায় এসেছিল। তখন আহত ওই ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য হসপিটালে পাঠিয়েছে। তারা লিখিত অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট : ১০:২৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫