ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের

লালমোহনে সড়কের ইট-পিচ তুলে কাজ করছেন না ঠিকাদার, জনমনে ক্ষোভ

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৯:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ডা. আজাহার উদ্দিন রোড থেকে ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার সড়ক। বিশেষ কারণে দীর্ঘদিন ধরে সড়কটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। বছরের পর বছর ধরে খানাখন্দে বেহাল হয়ে পড়েছিল সড়কটি। তবে দেশের পটপরিবর্তনের পর সে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। যার জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। তবে বরাদ্দ পেয়ে সড়কের পুরনো ইট-পিচ তুলে রেখে চলে যায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে আরো দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দাসহ পথচারীরা।

লালমোহন উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরের জিওবি মেইনটেন্যান্সের আওতায় রমাগঞ্জ ইউনিয়নের ডা. আজাহার উদ্দিন রোড থেকে ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার সড়কের ৮৫০ মিটার সড়ক সংস্কারের জন্য ৫১ লাখ ৯৪ হাজার ৯৩৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। সড়কটি সংস্কারের জন্য কাজ পান ভোলার এমএস মামুন ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। চলতি বছরের জুনের মধ্যে তাদের সড়কটির কাজ শেষ করার কথা রয়েছে।

এদিকে, কাজ পাওয়ার পর সড়কের পুরনো ইট-পিচ তুলে রেখে চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন। তারপর থেকে প্রায় ৪ মাস অতিবাহিত হলেও আর কাজ শুরু করা হয়নি। এ কারণে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। সড়কটির ইট-পিচ উঠানোর কারণে বৃষ্টির সময় যানবাহন চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এমনকি সড়কটি দিয়ে মানুষের পায়ে হাঁটাও দুষ্কর হয়ে পড়েছে। যার ফলে বিপাকে রয়েছেন স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক, পথচারীরা। এ নিয়ে ক্ষুব্ধ তারা।

স্থানীয় বাসিন্দা মো. সিরাজ, শাহাদাত হোসেন ও মো. পারভেজ বলেন, এই সড়কটি বছরের পর বছর বেহাল অবস্থায় ছিল। তবে কয়েক মাস আগে সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়। এতে আমাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছিল। তবে ঠিকাদারের খামখেয়ালি আর গড়িমসির কারণে আমারা এখন চরম বিপাকে পড়েছি। আগে তো কোনো রকমে চলা যেতো। ঠিকাদার সড়কটির বর্তমানে এমন অবস্থা করে ফেলে রেখেছে যে, এখন বৃষ্টি হলে এই সড়কটি পানিতে ভরে থাকে। তখন আমাদের চলাচলে ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এখান দিয়ে শত শত মানুষ প্রতিনিয়ত চলাচল করছেন। তাই আমরা চাই জনগুরুত্বপূর্ণ এ সড়কটির সংস্কার দ্রুত সময়ের মধ্যে যেন শেষ করা হয়।

ঠিকাদারী প্রতিষ্ঠান এমএস মামুন ট্রেডার্সের কর্ণধার মো. মাকসুদুর রহমান জানান, খুব শিগগিরই সড়কটির কাজ শুরু করবো এবং যথা সময়ের মধ্যেই শেষ করবো।

এ বিষয়ে এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা বলেন, সড়কটির সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি তারা দ্রুতই সংস্কার কাজ শেষ করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে সড়কের ইট-পিচ তুলে কাজ করছেন না ঠিকাদার, জনমনে ক্ষোভ

আপডেট : ০৯:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫