লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট : ০৭:১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
একটি প্রজন্মকে রাসূলের সিরাত শিখানো মানে একটি সুন্দর জাতি গড়ার বীজ বপন করা এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উত্তর বাজার বায়তুল রেদোয়ান জামে মসজিদের আয়োজনে ১মাস ব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত সিরাত প্রতিযোগিতায় উপজেলার ৩৪টি বিদ্যালয়ের ৩০৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এতে ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হয়।
(১৮ ই সেপ্টেম্বর) শুক্রবার জুমার নামাজের পূর্বে ওই বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ পুরুষ্কার তুলে দেন আমন্ত্রীত অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন,লালমোহন পৌরসভা বিএনপির
সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান বাবুল পাটওয়ারী,লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম মজুমদার,আব্দুস সামাদ স্যার,মোশারফ হোসেন মতিন,লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:শহিদুল ইসলাম হাওলাদার,অত্র মসজিদের খতিব মুফতি শরীফ মাহমুদ ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: মিজানসহ আরো অনেকেই।
উল্লেখ্য,সিরাত প্রতিযোগিতা ২০২৬, গত ১৩ই আগস্ট থেকে সকল হাই স্কুল এবং প্রাইমারিতে ৯ শত প্রশ্ন উত্তর সহ শীট প্রদান করে ১ মাস প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরে লালমোহন উপজেলার ৩৪ টি স্কুলের শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে গ্রুপ -(এ) পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী। এবং গ্রুপ-(বি)অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত ৪৫০ জন শিক্ষর্থী রেজিস্ট্রেশন করে।
গত ১১ই সেপ্টেম্বর ৯ শত প্রশ্ন থেকে ১শত নম্বরের পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৩০৩ জন শিক্ষর্থী।এদের মধ্যে ৫০জন বিজয়ী হয়।



















