সর্বশেষ
লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৬:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা): ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ মোঃ নুরে আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ নুরে আলম লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলমান বাড়ির মোঃ মহসিনের ছেলে।
লালমোহন থানার এসআই (নিঃ) জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১০ নভেম্বর) লালমোহন- ভোলা সড়কের ডাওরী বাজারের দক্ষিণ পাশে জয়নাল বাকলাইয়ের দোকানের উত্তর পাশের একটি ফাঁকা জায়গা থেকে তাকে ২৩ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

















