ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, একটি স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করতে হবে। এ জন্য সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সমবায়ভিত্তিক উদ্যোগকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। এ ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান বক্তারা।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল হাদী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহমদ আখন্দ, জামায়াতে ইসলামীর পৌরসভার সেক্রেটারি মো. সোলাইমান জমাদার এবং ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের সমবায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট : ০৬:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬