লৌহজংয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ।
- আপডেট : ১০:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ই এপ্রিল) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নেছার উদ্দিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সভায় লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, মার্চ মাসে আমাদের থানায় সমনপ্রাপ্তি ছিল ৪৫ টি তার বিপরীতে ৫৭ টির মধ্যে ৭ জনকে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি।১৩ টি মামলার রুজু করা হয়েছে তার মধ্যে ৫ টি ছিল মাদক মামলা। ইতিমধ্যে আমরা যৌথ অভিযানের মাধ্যমে মাদকের বড় স্পট গোয়ালিমান্দ্রায় অভিযান করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা পাঁচটি মামলা রুজু করতে সক্ষম হয়েছি। ৫ টা মামলা থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে সাথে ২২৩০ পিছ ইয়াবা,২০ গ্রাম হিরোইন, ৪ গ্রাম আইস , ২৩ বোতল ফেনসিডিল, গাজা ১৮ কেজি ৬০০ গ্রাম যার আনুমানিক মূল্য ২৬ লক্ষ ৩ হাজার টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সাথে একটি ধর্ষিত মামলা হয়েছিল আমরা সেই আসামিকে ধরতে সক্ষম হয়েছি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার বলেন, এপ্রিল মাসে হাটভোগদিয়া গ্রামে একটি বাল্যবিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে মুন্সীগঞ্জ সদরে আমাদের কর্মকর্তাবৃন্দরা বাল্যবিবাহ ঠেকাতে গিয়ে প্রচুর মার খেতে হয়েছে, মার খেয়ে হসপিটালে ভর্তি। মেয়ে পক্ষ, ছেলে পক্ষ এবং গ্রামবাসী মিলে সংশ্লিষ্ট সচিব, চেয়ারম্যানের উপস্থিতিতে মার খেতে হয়েছে তাদের। তারপরে পুলিশের উপস্থিতিতেও আবার তাদের মার খেতে হয়েছে। আরেকটি উপজেলায় হয়েছে মহিলা বিষয়ক কর্মকর্তাকে আটকে রেখেছে, সেখানে ইউএনও স্যার গিয়ে তাকে উদ্ধার করেছে। আমাদের বাল্য বিবাহ ঠেকাতে গিয়ে অনেক আতঙ্কের মধ্যে থাকতে হয়। বাল্যবিবাহ নিরূপায় ২০১৭তে উপজেলার সকল সেক্টরের কর্মকর্তাদের এগিয়ে আসার কথা কিন্তু উপজেলা প্রশাসক, পুলিশ ও নারী বিষয়ক কর্মকর্তা ছাড়া কেউই এগিয়ে আসে না। ইউএনও মহোদয়ের কাছে অনুরোধ সকলকে নারী ও শিশু বিষয়ে এগিয়ে আসার জন্য।
লৌহজং উপজেলার ইউএনও মোঃ নেছার উদ্দিন বলেন,মাদক বাল্যবিবাহ প্রতিরোধে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান জানাই।সবাই একত্রিত হয়ে কাজ করলে মাদক, বাল্যবিবাহসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর,পদ্মা সেতু উওর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন,উপজেলা কোস্টগার্ড মোঃ আউয়াল, ও নৌ পুলিশ মোঃ মামুন মিয়া।
সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
নিউজটি শেয়ার করুন





















