লৌহজংয়ের হাসিবের জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পে সাফল্য
- আপডেট : ১০:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
পিংকি রহমানঃ বাংলাদেশ স্কাউটসের পরিচালনা ও ব্যবস্থাপনায় প্রথমবারের মতো জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ২৬ থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত রাঙ্গামাটির কাপ্তাই, বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে আয়োজিত এ ক্যাম্পে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান অংশগ্রহণ করেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট ৬০ জন স্কাউটার এ জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিচ্ছে। ক্যাম্পে অংশগ্রহণের মধ্য দিয়ে হাসিব তার স্কাউটিং জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
মো. হাসিবুর রহমান ২০১৯ সালে প্রধানমন্ত্রী পদক (শাপলা কাব অ্যাওয়ার্ড) এবং ২০২৪ সালে রাষ্ট্রপতি পদক (পি.এস. অ্যাওয়ার্ড) অর্জন করে। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সে। স্কাউটিংয়ের পাশাপাশি শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখে হাসিব ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছে।
হাসিবের বাবা মুহাম্মদ জাহিদুল ইসলাম সরকারি লৌহজং কলেজের বাংলা বিভাগের প্রধান এবং মা রেশমা আখতার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
ছেলের এমন সাফল্যে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। হাসিবের স্কাউটিং ও শিক্ষাজীবনের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতার জন্য তারা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপজেলা, জেলা, ঢাকা অঞ্চল ও জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
হাসিবের বাবা-মায়ের স্বপ্ন, তাদের সন্তান ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। এ জন্য তারা সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
নিউজটি শেয়ার করুন



















