ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রমিকদের দাবি ওসিএলএসডি ভাগ করে দেন এ চাল… লালমোহনে রাতের আঁধারে সরকারি চাল পাচার

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ১০:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে সরকারি চাল পাচার করছেন খাদ্য গুদামের শ্রমিকরা। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খাদ্য গুদাম এলাকায় গিয়ে অটোরিকশা দিয়ে শ্রমিকদের চাল নেওয়ার দৃশ্য দেখা গিয়েছে। ওইদিন কয়েকটি অটোরিকশায় করে ১৮ জন শ্রমিক অন্তত ৯০০ কেজি চাল নিয়েছেন।

রাতের আঁধারে সরকারি চাল নেওয়ার সময় মো. রিপন নামে এক শ্রমিকের কাছে জানতে চাইলে তিনি জানান, বিভিন্ন ইউনিয়নে নেওয়ার সময় আমাদের শ্রমিকদের জন্য সংশ্লিষ্টরা চাল রেখে যান। পরে ওসিএলএসডি স্যার আমাদেরকে এগুলো ভাগ করে দেন। এরমধ্যে আমাদের ১৮ জন শ্রমিকের ভাগে ৫০ কেজি করে পড়েছে। দিনের বেলায় সবাই কাজে ব্যস্ত থাকায় রাতে নিচ্ছি সেসব চাল।
শ্রমিকদের চাল নেওয়ার ব্যাপারে লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, কোনো শ্রমিককে আমি চাল দেইনি। তবে কোনো ইউনিয়নের চেয়ারম্যান বা সচিবরা চাল নেওয়ার সময় যদি বাহিরে কোথাও রেখে যান তা আমাদের জানা নেই।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ জানান, এ ঘটনা সম্পর্কে আমার জানা নেই। জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রমিকদের দাবি ওসিএলএসডি ভাগ করে দেন এ চাল… লালমোহনে রাতের আঁধারে সরকারি চাল পাচার

আপডেট : ১০:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫