ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগ, আটক -৩

খান সুজন
  • আপডেট : ০২:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীরগরে মো. ইয়াছিন (১৮) নামে এক অটোচালককে কিলঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইয়াসিন উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের আরধীপাড়া নাপিত বাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে। গত বুধবার সকালে নাপিত বাড়ি দয়হাটায় ইয়াসিনকে মারধর করা হয়। পরে আহত ইয়াসিনকে উদ্ধার করে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইয়াসিন মারা যায়। এ ঘটনায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোহাগসহ ৩ জনকে জিজ্ঞাসাবদের জন্য আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে নাপিত বাড়ি এলাকায় দিলরুবা ইয়াসমিন নামে এক নারীর সাথে একটি অটোরিক্সা চুরির বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ইয়াসিনের। এনিয়ে ওই এলাকার যুবদল নেতা ও ইতালী প্রবাসী হৃদয় মোড়ল, মোয়াজ্জেমসহ বেশ কয়েকজন এসে ইয়াসিনকে কয়েক দফা মারধর করে। পরে স্থানীয় মেম্বারা এসে বিষয়টি মিমাংসার জন্য সময় দেন। ইয়াসিন আসুস্থ হয়ে পড়লে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মিডফোর্ট হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে ইয়াসিন মারা যায়। তবে এলাকার কেউ কেউ বলার চেষ্টা করছেন, ইয়াসিন

আত্মহত্যার জন্য কিছু খেয়ে অসুস্থ হয়ে মারা যায়। একটি পক্ষ ঘটনাটিতে সামাল দিতে উঠে পড়েলাগে। বৃহস্পতিবার বিকালে ইয়াসিনের লাশ এলাকায় আনা হলে নিহতের মা, বাবাসহ পরিবারের সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবী করেছেন এলাকাবাসী। নিহতের পিতা ইউসুফ আলীর দাবী গণধোলাইয়ের কারণেই তার ছেলে অসুস্থ হয়ে মারা যায়। এ ঘটনার সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান বলেন, হৃদয় মোড়লকে প্রধান আসামী করে মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগ, আটক -৩

আপডেট : ০২:০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫