শ্রীনগরে আগুনে দগ্ধ পুত্র শিশুর মৃত্যুর পর কন্যার মৃত্যু
- আপডেট : ১০:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পুর্ব মুন্সীয়া গ্রামে একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ওই গ্রামের বাপ্পি মৃধার শিশু পুত্র আয়াজের (২) মৃত্যুর একদিন পর মঙ্গলবার রাতে আহত শিশু কন্যা আয়সা আক্তারের (৪) মৃত্যু হয়।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টার পুর্ব মুন্সীয়ার বাসিন্দা ও স্থানীয় যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জ্বল ও প্রতিবেশী মো. সুমন মৃধা জানান, শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসারত শিশু কন্যা আয়সা মারা যায়। বাপ্পির স্ত্রী খাদিজা আক্তার মিম এখন অনেকটাই আশঙ্কামুক্ত জানান তিনি।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সোমবার রাত ৯ টার দিকে শ্রীনগরের পুর্ব মুন্সীয়া গ্রামে হোসেন আলী মৃধার পুত্র বাপ্পি মৃধার বিল্ডিংয়ের তৃতীয় তলায় থাকার কক্ষে অগ্নিকান্ডের ঘটনায় বাপ্পি মৃধার স্ত্রী, শিশু পুত্র ও কন্যা আগুনে দগ্ধ হয়। ঘটনার পরপরই মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ও শ্রীনগর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।
















