ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ। চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত  শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা

শ্রীনগরে ঈদগাহ মাঠে তাবু টানানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

বিশেষ প্রতিনিধি
  • আপডেট : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে ঈদগাহ মাঠে তাবু টানানোকে কেন্দ্র করে দুই গ্রæপের সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের নতুনবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার বাইতুল মামুর জামে মসজিদের নাম পরিবর্তন নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলে আসছিল। এলাকাবাসী জানান, মসজিদটির ৩ জন জমি দাতার মধ্যে ১ জন হলেন মোহাম্মদ আলী সিপাহী। বাকী ২ জন মোহাম্মদ আলী বেপারী ও মাওলানা গনি মুন্সী। কিন্তু মসজিদ নির্মাণের প্রায় ৪০ বছর পর এসে সিপাহীবাড়ির লোকজন মসজিদটির নাম পরিবর্তন করে রাখে সিপাহীবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ।

এনিয়ে ওই এলাকার দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার জুমআর নামাজের পর আসন্ন ঈদুল ফিতরের ঈদগাহ মাঠে সিপাহীবাড়ির লোকজন ও কালাম শিকদার-মকবুল মুন্সী গংদের মধ্যে ঈদগাহ ময়দানে কারা তাবু টানাবেন তা নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। এনিয়ে এক পর্যায়ে দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সিপাহী গ্রæপের আব্দুল খালেক সিপাহি, আমজাদ সিপাহী,মুনতাজউদ্দিন সিপাহী, দ্বীন ইালাম, আজিজুল সিপাহী আহত হয়। তাদেরকে রক্তাক্ত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর একটি সূত্র জানায়, কালাম শিকদার গ্রæপের ২ জন আহত হয়েছে।

রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের সদস্য মো. সুলতান জানান, ঈদগাহ মাঠে তাবু টানানোর আধিপত্য নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর জানান, মারামারির ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে ঈদগাহ মাঠে তাবু টানানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

আপডেট : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪