শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালকের মৃত্যু
- আপডেট : ০১:৩৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগরে উপজেলার ষোলঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছে। এ সময় এক আরোহী আহত হন। নিহত চাকলকের নাম মো. রনি (৩৪)। সে খুলনার কাদির খোলা গ্রামের আবুল হোসেনের পুত্র। আহত আরোহী আলমগীর (৫৫) একই এলাকার আব্দুল গনির পুত্র। মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে ষোলঘরে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাওয়াগামী বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই চালক মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন টীম লিডার মো. গোলাম সারোয়ারবলেন, লাশ উদ্ধারের পর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, লাশ পরিবারেরকাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
















