ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শ্রীনগরে গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গা দখলের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২ ৯১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ সরকার পক্ষের গণপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়ের জায়গা দখল করে মাটি ভরাট করছে একটি প্রভাবশালী ভূমি সিন্ডিকেট। দখলকৃত ওই জায়গার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকার অধিক। উপজেলার পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী রমিজউদ্দিন সিন্ডিকেটের বিরুদ্ধে এ জায়গা দখলের অভিযোগ উঠে। পাটাভোগ ইউনিয়নের কুশুরীপাড়া মৌজায় ২নং খতিয়ানের আরএস ৪১ ও ৬৭নং দাগে গণপূর্তের মালিকানা ১০৪ শতাংশ জমিতে অবৈধভাবে মাটি ভরাট করা হয়েছে। এরই মধ্যে ভরাটকৃত ওই জায়গায় বাঁশের খুঁটি দিয়ে বেড়া দেওয়া হচ্ছে। তরিঘরি করে সরকারের এ জায়গা দখলে চলছে মহোৎসব।

প্রায় ২ মাস আগেও ওই জায়গার দক্ষিণ দিকে মিল্ক ভিটার পূর্ব পাশে গণপূর্তের অপর একটি জলাশয় ভরাট করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে জায়গাটি উদ্ধার করেন গণপূর্তের লোকজন।

সরেজমিনে দেখা যায়, শ্রীনগর-দোহার আন্ত:সড়কের বাইপাশ মোড়ের সামনে সড়কের উত্তর পাশে গণপূর্তের জায়গায় বালু ভরাট করার পাশাপাশি বাঁশের খুঁটি দিয়ে বেড়া দেওয়ার কর্মযজ্ঞ চলছে। ড্রাম ট্রাকে করে দূর থেকে বালু আনা হচ্ছে এখানে। ড্রাম ট্রাকের বালু ছড়িয়ে ছিটিয়ে পরে সড়ক জুড়ে ধূলোবালির সৃষ্টি হচ্ছে। এতে সড়কে যাতায়াতে ভোগান্তি শিকার হচ্ছেন পথচারী।
খোঁজ নিয়ে জানা যায়, কুশরীপাড়া মৌজায় ২নং খতিয়ানের আরএস মোট ১৪টি দাগে মোট সম্পত্তির পরিমান ১২ একর ২৫ শতাংশ। বেকর্ড অনুযায়ী এসব সম্পত্তির মালিক গণপূর্ত নগর উন্নয়ন মন্ত্রণালয়। অথচ ভূমি সিন্ডিকেট মহলটি সরকারের কোটি কোটি টাকা মূল্যের জায়গাটি অবৈধভাবে দখল করছে।

আওয়ামী লীগ নেতা হাজী রমিজউদ্দিন বেপারীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ওই জায়গা দখলের জন্য ভরাট করিনি। এখানে বালু রাখা হয়েছে বিক্রির জন্য। তাহলে ভরাটকৃত সরকারি ওই জায়গায় বাঁশের খুঁটি দিয়ে বেড়া দেওয়ার কারণ জানতে চাইলে তিনি এ প্রশ্নের কোন সদত্তোর দিতে পারেননি।

এ ব্যাপারে গণপূর্ত বিভাগের মুন্সীগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. খাইরুজ্জামান জানান, এর আগে মিল্ক ভিটার পাশের দখলকৃত জায়গাটি উদ্ধার করা হয়েছে। এখন আপনাদের মাধ্যমে জানতে পারলাম এর বিপরীত পাশে জায়গা দখল করা হচ্ছে। আমরা হেড অফিসের বড়বাবুকে বলছি দ্রæত চিঠি পাঠানোর জন্য। তার পরেই আমার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গা দখলের অভিযোগ!

আপডেট : ০৮:৫৭:০১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২