সর্বশেষ
শ্রীনগরে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক
নাজমুল খান সুজন
- আপডেট : ০৮:৩৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
শ্রীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ধাইসারে এই কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রীনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আরশাদ আলী ঢালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি টিএম বেলাল হুসাইন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মীর প্রমুখ। এ সময় দলীয়
নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন











