ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
মেজর হাফিজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় লালমোহনে আনন্দ মিছিল শ্রীনগরে ডাকাতি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ২ জনকে কুপিয়ে জখম অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে লালমোহনে প্রস্তুতি সভা ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, লালমোহনে সব প্রস্তুতি সম্পন্ন ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় পৃথক ২ দুর্ঘটনায় আহত ৩ দক্ষিণ আইচায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ হাজার ৫শত টাকা জরিমানা মেজর অবঃ হাফিজের পক্ষে তরুণ সমাজসেবক নকিব তালুকদারের গণসংযোগ লালমোহনে পৌর করমেলার সমাপ্তি ও র্যা ফেল-ড্র অনুষ্ঠিত ঢাকা-মাওয়া হাইওয়ের হাঁসাড়ায় বাইক-ট্রাক সংঘর্ষে  আহত ২

শ্রীনগরে ডাকাতি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ২ জনকে কুপিয়ে জখম

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 শ্রীনগরে বাড়ির কেয়ারটেকার ও তার ছেলেকে কুপিয়ে রক্তাক্তজখম করে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক নগদ
টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতরা। সোমবার রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, গভীর রাতে ওই গ্রামের মৃত সাদেক আলীর বাড়িতে ১৫/২০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। এ সময় বাড়ির কেয়ারটেকার আব্দুল মালেক লোকজনের উপস্থিতি টের পেয়ে বের হয়ে আসলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। আব্দুল মালেকের চিৎকারে তার ছেলে রোমান এগিয়ে আসলে ডাকাতরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তাদের চিৎকারে বাড়ির গৃহিনী ফারজানা আক্তার দরজা খুলে উঠানে ডাকাতের উপস্থিতি দেখে তার শ্বাশুরি ও দুই সন্তানকে নিয়ে
নীচ তলার একটি কক্ষে আশ্রয় নেন। এরই মধ্যে ডাকাতরা কেয়ারটেকার ও তার ছেলের হাত-পা বেধে জিম্মি করে বিল্ডিংয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বেশ কয়েকটি কক্ষের তালা ও আলমারি ভেঙ্গে তছনছ করে। পরে শ্বাশুরি সাহাতন নেছার রুম থেকে প্রায় ৩ ভড়ি ওজনের স্বর্ণালংকার ও নগদ প্রায় ১ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। এঘটনায় রাতেই শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, এই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনা স্থলে গিয়েছিলো।
বিষয়টি নিয়ে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীনগরে ডাকাতি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ২ জনকে কুপিয়ে জখম

আপডেট : ০৮:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬