সর্বশেষ
শ্রীনগরে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরন
নাজমুল খান সুজন
- আপডেট : ০৩:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
খান সুজন, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরন করা হয়েছে।রবিবার সকালে শ্রীনগর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ উপকরন বিতরন করা হয়।অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্প এর আওতায় শ্রীনগর উপজেলার ১৭০ জন কৃষককে উপকরন দেওয়া হয়। কালিকাপুরমডেলে বাগান স্থাপনের জন্য ২১ প্রকার সবজির বীজ, বেগুন, মরিচ, টমেটোর চারা, জৈব এবং অজৈব সার, নেট, সাইনবোর্ড, ৬ টি ফলের চারা এবং বীজ সংরক্ষণ পাত্র দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃমহিননউদ্দিন,, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, ,উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরন , অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়াআফরোজ মনিরা, কৃষি সম্প্রসারণঅফিসার,সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এবং উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
নিউজটি শেয়ার করুন











