ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন জলবাযু পরিবর্তন মোকাবেলায়,  চরফ্যাশনের উপকূলীয প্রান্তিক জনগোষ্ঠীর ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ  চরফ্যাশনে পুকুরে ভাসছিল কালুর মরদেহ লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

শ্রীনগরে পিকআপ ও লুন্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ২৭১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৩ ডাকাত সদস্যকে গ্রেতার করে শ্রীনগর থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি পিকআপ ভ্যান সহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীনগরের ষোলঘর এলাকার লালু বেপারীর ছেলে মো. রাজিব বেপারী (৩০), কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূইয়া পাড়ার মান্নান মিয়ার ছেলে মো. হাবিব (৩৮) শরীয়তপুরের নড়িয়া উপজেলার খেজুরতলার মরহুম আফসারের ছেলে মো. সুজন (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ নভেম্বর রাতে শ্রীনগর উপজেলার বীরতারা বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অনুসন্ধানে নেমে এই ডাকাতির সাথে সম্পৃক্ত ৩ জনকে গ্রেপ্তার করে। বীরতারা বাজার কমিটির সভাপতি নীলচান বলেন, তার কাপড়ের দোকানসহ আরো দুটি দোকানের তালা ভেঙ্গে সংঘবদ্ধ ডাকাতদল মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় বাদি হয়ে শ্রীনগর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, বীরতারা বাজারে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে পিকআপ ও লুন্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

আপডেট : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬