শ্রীনগরে বসতঘর আগুনে পুড়ে ছাই
- আপডেট : ০৪:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বনগাঁও গ্রামে একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১টি ঘর পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই গ্রামের মোঃ মহাসিনের টিন ও কাঠের তৈরি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে ভুক্তভোগী পরিবারটি প্রায় ৩ লাখ টাকার ক্ষতি মুখে পড়ে।
স্থানীয়রা জানান, মধ্যরাতে মহাসিনের ১টি ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বনগাঁও ও পার্শ্ববর্তী বিবন্দী গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারনা করা হচ্ছে বিদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ওই এলাকার আব্দুল কুদ্দুস শেখ ও শাহ আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে শতশত লোকজন ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি এনে আগুন নিভায়। এতে বাড়ির অন্যান্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর সহায়তায় অগ্নিনির্বাপণ হয়।




















