সর্বশেষ
শ্রীনগরে বিএনপির অবস্থান কর্মসূচি
নাজমুল খান সুজন
- আপডেট : ০৭:৪৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
- শ্রীনগর উপজেলা বিএনপির
উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলার এক্সপ্রেসওয়ের ছনবাড়ি ফ্লাইওভারের নিচে ও দোহার-শ্রীনগর আঞ্চলিক সড়কের বটতলায় দুটি গ্রুপে ভাগ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচার দাবীতে এই কর্মসূচি পালন করা হয়।বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন দুটি ভাগ হয়ে অবস্থান নেয়। কর্মসূচিতে শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন











