সর্বশেষ
শ্রীনগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কামনায় দোয়া
নাজমুল খান সুজন
- আপডেট : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ১২৪ বার পড়া হয়েছে
শ্রীনগরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বাঘড়া ইউনিয়নের ছত্রভোগ গ্রামে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত সংসদ প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ্। বাঘড়া ইউানয়ন বিএনপির সভাপতি মো. মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মতবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া চাওয়া হয়।
নিউজটি শেয়ার করুন











