শ্রীনগরে বেসরকারি হাসপাতালে অভিযান
- আপডেট : ১১:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগরে বেসকারি ডায়াগণষ্টিক ক্লিনিক ও হাসপাতালে অভিযান শুরু হয়েছে।সোমবার দুপুরের দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশক্রমে উপজেলার সদর এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় ফেমাস জেনারেল হাসপাতাল, সেবা জেনারেল হাসপাতাল, নিউ লাইফ জেনারেল হাসপাতালসহ মোট ৪টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু তোহা শাকিল। এ সময় উপজেলা সেনেটারী ইন্সপেক্টও নাসরিন সুলতানা মিলি, শ্রীনগর থানার এসআই মো. জাহিদসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবু তোহা শাকিল জানান, নিউ লাইফ জেনারেল হাসপাতালের নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানের ক্রার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিবন্ধিনকৃত বাকী ক্লিনিকগুলোর লাইসেন্সের মেয়াদ উর্ত্তীণ হওয়ায় সংশ্লিষ্টদের দ্রæত কাগজ নবায়ণ করার জন্য নির্দেশ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।




















