ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রীনগরে ভাড়াটে সন্ত্রাসীর বিরুদ্ধে ২ রাউন্ড গুলির অভিযোগ, সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ছবি ডিলিট!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে ২ রাউন্ড গুলি করেছে ঢাকা মহানগর (দক্ষিন) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শেখ মোহাম্মদ আজহারের ভাড়াটে সন্ত্রাসী। এসময় ৩ জন স্থানীয় সাংবাদিক গুলি করার ছবি তুললে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে গুলি বর্ষণের ছবি ডিলিট করে দেওয়া হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার কোলাপাড়া এলাকায় এই ফাঁকা গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে।
কোলাপাড়া গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী ইস্রাফিল অভিযোগ করে বলেন, তার ক্রয়কৃত জমিতে শনিবার প্রাচীর নির্মাণ শুরু করলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাহার ঢাকা থেকে ৫/৬টা মোটরসাইকেলে ১০/১৫ জন লোক এসে কাজ বন্ধ করার জন্য হুমকি প্রদান করে।বাধা উপেক্ষা করে রাজমিস্ত্রিরা কাজ করে।

রবিবার সকালে মোহাম্মদ আজাহার অর্ধশত মোটরসাইকেল নিয়ে এলাকায় ঢুকে লোকজন দিয়ে ওয়ালের গাধুনি ভেঙ্গে দেয়।বিকাল সাড়ে ৩টার দিকে আজহারের লোকজন এলাকায় ২ রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে।

এসময় দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি অধীর রাজবংশী, দৈনিক নয়াদিগন্তের আঃ রকিব ও আজকের পত্রিকার হামিদুল ইসলাম লিংকন মোবাইল ফোনে গুলি করার ছবি তুলে। তাৎক্ষনিক ভাবে আজহারের লোকজন সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেয় নিয়ে গুলি করার ছবি ডিলিট করে দেয়।

প্রত্যক্ষদর্শী আলী নুর নামে একজন গুলি করতে দেখেছেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে জানতে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাহার ঘটনা স্থলে ছিলেন না দাবী করে সাংবাদিকদের বলেন, গুলির কোন ঘটনা ঘটেনি। ঢাকার কিছু ছেলেরা গিয়েছিল তারা সাংবাদিকদের চিনতে পারেনি। বিষয়টি আমি জেনে সাংবাদিকদের সাথে সরি বলিয়ে মিলিয়ে দিয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনাচার্জ অমিনুল ইসলাম বলেন, কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুলি করার ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হাসান বলেন, বিষয়টি নিয়ে অফিসার ইনচার্জের সাথে কথা বলব। কেউ অভিযোগ না করলেও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে ভাড়াটে সন্ত্রাসীর বিরুদ্ধে ২ রাউন্ড গুলির অভিযোগ, সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ছবি ডিলিট!

আপডেট : ১০:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২