সর্বশেষ
শ্রীনগরে মধ্য হাঁসাড়া স্কুলের ৫ম শ্রেণির বিদায় অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৫:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলার মধ্য হাঁসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীদের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল হয়েছে। সোমবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটি
এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান শিক্ষক
শহিদুল ইসলামের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সবিতা
রানী সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক
কামরুজ্জামান, আব্দুল হাই চৌধুরী, শিউলী আক্তার, রিতা
আক্তার, মাহবুব উল আলম, সুশান্ত চক্রবতীর্, এলিজা
আক্তার, ফাহিমা আক্তার, ফাহিমা আক্তার, অভিভাবক সদস্য
আজিজুল ইসলাম রনি, অন্তি সাহা, সুমন ঘোষসহ
ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।



















