ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত ব্যারিস্টার হলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ। চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত 

শ্রীনগরে মাহিন্দ্রার চাপায় স্কুল ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগরে ইট বোঝাই মাহিন্দ্রার চাপায় অর্ণব (১৩) নামে এক ছাত্র গুরতর আহত হয়েছে। অর্ণব শ্রীনগর সদর ইউনিয়নের গাজাল হাঁটির মো. মিজানুর রহমানের পুত্র। সে পাইলট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীনগর চকবাজারে আল মুসলিম কনফেকশনারী এন্ড ভ্যারাইটিজ ষ্টোরের সামনে এই ঘটনা ঘটে। মাহিন্দ্রাটি শ্রীনগর থানা পুলিশ আটক করে। স্থানীয়রা জানায়, শ্রীনগর চকবাজার পুরাতণ ঘাটের সামনে ইট বোঝাই একটি মাহিন্দ্রা অর্ণবকে চাপা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহিন্দ্রা চালক উপজেলার শ্যামসিদ্ধির আল-আমিন। আহত অর্ণবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ভ্যারাইটিজ ষ্টোরের কর্মচারী জানান, মাহিন্দ্রাটি ওই ছাত্রকে চাপা দিয়ে দোকানের বেড়ার একাংশ ও একটি টিউবওয়েল ভেঙে ফেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ প্রহলাদ কৃষ্ণ বর্মণ বলেন, আহত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, মাহিন্দ্রাটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে মাহিন্দ্রার চাপায় স্কুল ছাত্র আহত

আপডেট : ০২:৩৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২