সর্বশেষ
শ্রীনগরে মোটরসাইকেল চালকের মৃত্যু
খান সুজন
- আপডেট : ০৩:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১০৫ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার হাঁসাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত চালকের নাম মো. ফরহাদ (৩৫)। সে শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের দেউলভোগ এলাকার আব্দুল লতিফের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া সার্ভিস লেনে ঢাকাগামী মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক মারা যায়।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই শফিউল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



















