সর্বশেষ
শ্রীনগরে শ্রমিক দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৬:৩১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদদের রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে উপজেলা শ্রমিক দল। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেউলভোগ সিনেমা হলের সামনে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এসময় আরো উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জল,বিএনপি নেতা তাজুল ইসলাম,শহিদুল ইসলাম সাচ্চু,মুকুল,মন্টু, আলমগীর আলম,মোতাহার হোসেন, কেএম রাজিব, জসিম মোল্লা, মোঃ ইদ্রিস প্রমুখ। পরে উপস্থিত সবাই দোয়ায় শরিক হন।
















