সর্বশেষ
শ্রীনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
খান সুজন
- আপডেট : ০১:৪২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
শ্রীনগরে বিষধর সাপের কামড়ে সেলিনা বেগম (৫৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. দাউদ মোল্লার স্ত্রী ও একই ইউনিয়নের বাগবাড়ি গ্রামের মরহুম নূর ইসলাম শেখের কন্যা ও সাবেক অতিরিক্ত সচিব, বায়রা’র বর্তমান সচিব নজরুল ইসলামের বোন। মো. নাহিদ মোল্লা জানান, বধুবার রাতে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রæত ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক জানান তার মায়ের পায়ে বিষাক্ত সাপ দংশন করায় তার মৃত্যু হয়েছে।
রফিকুল ইসলাম মোল্লা বলেন, ধারনা করা হচ্ছে রাত ৯টার মধ্যে বসত ঘর থেকে রান্না ঘরে আসা যাওয়ার কোন এক সময় বিষাক্ত সাপ তার চাচীর পায়ে কামড় দেয়।



















