ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শ্রীনগরে সালিশ মিমাংসায় প্রতিপক্ষের হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যুঃ নেপথ্যে খাস জমির লীজ

খান সুজন
  • আপডেট : ০২:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শ্রীনগরে জমি নিয়ে সালিশ মিমাংসায় এক পক্ষের উপর অপর পক্ষের হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সুমন শেখ (৩০) মৃত্যু বরণ করেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পূর্ব আটপাড়া গ্রামের দুই ভাই রমিজ উদ্দিন শেখ (৬৫) ও আলাউদ্দিন শেখ (৬০) তাদের মালিকানাধীন জমির সামনের খাস জায়গা তারা সমহারে ভাগ করে ভোগদখল করে আসছিল। সম্প্রতি শ্রীনগর ভূমি অফিসের দালাল দেলোয়ারের মাধ্যমে আলাউদ্দিন শেখ সেই খাস জায়গা তার মেয়ের নামে লীজ নেয়। লীজ নিয়ে আলাউদ্দিন শেখ তার সন্তানদেরকে নিয়ে পুরো খাস জায়গা দখল নেওয়ার চেষ্টা করে। এনিয়ে রমিজ উদ্দিন শেখ ও আলাউদ্দিন শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য আবুল মেম্বার, গ্রাম্য মাতব্বর সিদ্দিক বেপারী সহ বেশ কয়েকজন মিলে আটপাড়া কোল্ডস্টোরেজ সংলগ্ন সিদ্দিক বেপারীর সারের দোকানের সামনে দুই পক্ষকে নিয়ে সালিশ মিমাংসায় বসে। সালিশ মিমাংসা চলাকালীন আলাউদ্দিন শেখ তার লোকজন নিয়ে রমিজউদ্দিন শেখ, তার ছেলে সুমন শেখ,রাজন শেখ ও সুজন শেখের উপর হামলা চালায় ও মারধার করে। হামলাকারীরা সমন শেখকে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সুমন শেখের মৃত্যু হয়। হামলার পরপরই রমিজউদ্দিনের স্ত্রী রওশনআরা বেগম (৫৫) বাদী হয়ে ৮ জনকে আসামী করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, দালালের কথা মত লীজ প্রদান না করে সরজমিনে তদন্ত করে ভোগ দখল যাচাই বাছাই করলে আজ এই অনাকাংখিত ঘটনাটি ঘটতো না।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এজাহার দায়ের পর তা মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। সুমন শেখ নামে আহত একজন মারা গেছেন। আসামীদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে সালিশ মিমাংসায় প্রতিপক্ষের হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যুঃ নেপথ্যে খাস জমির লীজ

আপডেট : ০২:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪