সর্বশেষ
শ্রীনগরে সিসি ক্যামেরায় ধরা পড়লো সন্দেহভাজন ডাকাতদের গতিবিধি
নাজমুল খান সুজন
- আপডেট : ০৮:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের কেয়টখালীতে সিসি ক্যামেরায় দেখা গেল একদল ডাকাতের উপস্থিতি। ওই এলাকার ডাক্তার রোড সংলগ্ন একটি কারখানার পাশে প্রায় ১২/১৪ জনের একটি ডাকাত দলের উপস্থিত ধরা পড়ে সিসি ক্যামেরায়। দেশীয়
অস্ত্রশস্ত্র হাতে সংঘবদ্ধভাবে সন্দেহজনক একটি বাড়ির পাশে হাটাহাটি করতে দেখা গেছে। সিসি ক্যামেরার ওই ফুটেজ পর্যালোচনা করে ধারানা করা হচ্ছে কোন বসতবাড়ি ঘরে ডাকাতির পরিকল্পনা নিয়ে সংঘবদ্ধভাবে ডাক্তার রোডে অবস্থান নিচ্ছিল তারা।
গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে সন্দেহভাজন ডাকাতদের উপস্থিতির বিষয়টি এলাকার একটি সিসি ক্যামেরায় ধারন হয়। এলাকায় জানাজানি হলে এলাকাবাসী ডাকাতির শঙ্কায় পরেন। রবিবার দুপুরে সিসি ক্যামেরার উপস্থিত ডাকাত দলের ধারনকৃত একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন জানান, ডাক্তর রোডে কোন বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারনা করা হচ্ছে। হয়ত কোন কারণে টার্গেট মিস হয়েছে সংঘবদ্ধ ডাকাতদের। মাঝে মধ্যেই এক্সপ্রেসওয়েতে বিভিন্ন গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা জানান, এ ব্যাপারে এখনও পর্যন্ত আমাদের কাছে কেই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন










