সর্বশেষ
শ্রীনগরে স্থানীয় সরকার দিবসে আলোচনা সভা ও র্যালি
খান সুজন
- আপডেট : ১২:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। দিবসটি উপলক্ষে গত মঙ্গলবার বেলা ১১ টার দিকেশ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বেঅনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন,শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, পিআইও অফিসার তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি র্যালি বের করা হয়।



















