ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

শ্রীনগরের বিভিন্ন খাল থেকে ১২টি ভেসাল উচ্ছেদ

আরিফুল ইসলাম শ্যামল
  • আপডেট : ১১:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ও পাটাভোগ এলাকার বিভিন্ন খালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ১২টি নিষিদ্ধ ভেসাল উচ্ছেদ করা হয়েছে।

শনিবার দিনব্যাপী উপজেলার গাবতলা, নাওপাড়া, দাসপাড়া, দোগাছি ও বাসাইভোগ এলাকার বিভিন্ন খালে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মো. সজিব আহমেদ। এসময় একটি মামলায় এক ব্যক্তিকে অবৈধভাবে ভেসাল স্থাপনের অপরাধে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

মৎস্য কর্মকর্তা জানান, আড়িয়াল বিলের সাথে সংযোগকৃত বিভিন্ন খালে ভেসাল দিয়ে পোনা মাছ নিধন করায় মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে। উপজেলা প্রশাসন নিষিদ্ধ ভেসালের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ ভেসাল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরের বিভিন্ন খাল থেকে ১২টি ভেসাল উচ্ছেদ

আপডেট : ১১:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১