শ্রীনগরের বীরতারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
- আপডেট : ০৮:৪৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
পবিত্র রমজানের ঈদকে সামনে রেখে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বীরতারা ইউনিয়নের সাতগাঁও বাজারে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।শুক্রবার বিকেলে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা। বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃহাফিজুল ইসলাম খান, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লার সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ ইসরাফিল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন : বীরতারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি নজরুল ইসলাম নাদিম, সোহেল রানা রতন, সোহাগ ভূঁইয়া, মোঃ শাহিন মিয়া, আঃ জলিল, আঃ রহিম, রাহাত হোসেন বাবু,শহিদুল ইসলাম , সাঈদ মোল্লা, সোহাগ ভাইয়া, জাকির হোসেন, খোকন মেম্বার, মোঃ মিনার, মোঃ জাহাঙ্গীর, মোঃ সোহেল, লিটু চৌধুরী, মোঃ আজমীর, মোঃ মামুন,, মোঃ মনির, মোঃ ফারুক, মোঃ শুভ, মোঃ সেলিম, মোঃ শাহজাহান। সহ অসংখ্য নেতাকর্মী। এসময় প্রায় ৪৩০ জন দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।



















