শ্রীনগরের হরপাড়া হরিসভায় পালিত হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান উৎসব
- আপডেট : ১০:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে
শ্রীনগরের হরপাড়া হরিসভায় পালিত হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫ তম তিরোধান উৎসব।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত হরপাড়া হরি সভায় পালিত হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫ তম তিরোধান উৎসব ২০২৫।হরপাড়ার সকল ভক্তবৃন্দের আয়োজনে হরপাড়া হরিসভা প্রাঙ্গনে আগামী ১৯ জৈষ্ঠ্য ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জুন ২০২৫ রোজ মঙ্গলবার। পুরোহীত শ্রী প্রদীক চক্রবর্তী উৎসবের মন্ত্রপাঠে নিয়োজিত থাকবেন। সকাল ৮.৩০ মিনিটে বাল্যভোগের মাধ্যমে শুরু হবে তিরোধান উৎসব। দুপুর ২টায় রাজ ভোগ, বিকেল ৪টায় ভক্তিমূলক গান,সন্ধ্যা ৭টায় সদানন্দ বিশ্বাসের ( লৌহজং) ভাগবত পাঠ, রাত ৮ টায় আরতি কীর্তন এবং রাত ৮.৩০ এ লোকনাথ ব্রহ্মচারীর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনের মাদ্যমে শেষ হবে আয়োজন।এছাড়া বিশেষ আয়োজনে থাকবে শতকন্ঠে গীতা পাঠ।উক্ত গীতা পাঠে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন হরপাড়া হরিসভার পরিচালনাকারী এবং ভক্তবৃন্দ।



















