সর্বশেষ
শ্রীনগরের হরপাড়ায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
খান সুজন
- আপডেট : ০১:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
শ্রীনগরে ইজিবাইকের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার হরপাড়ায় সাবেক মা মেডিকেলের সামনে রাস্তা পারাপারের সময় শ্রীনগর চকবাজারগামী একটি ইজিবাইক জাহাঙ্গীর আলমকে ধাক্কা দিয়ে ইজিবাইকটি পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। সে হরপাড়ার আব্দুল কাদের খানের পুত্র। নিহতের পুত্র মো. রিয়াদ জানান, আহত অবস্থায় আমার বাবাকে উদ্ধার করে প্রতমে শ্রীগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই,ওখান থেকে রেফার্ড করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মারা যান। স্থানীয়রা জানান, হরপাড়া স্কুলের কোমলমতি শিক্ষার্থী, এলাকার বৃদ্ধসহ অসংখ্য পথচারী হরপাড়া মা মেডিকেলের সংলগ্ন রাস্তা
পারাপার হন। এতে মাঝে মধ্যেই দুর্ঘটনার ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে সড়কের এখানে গতিরোধক দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন তারা।
















