ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আলিফুল ইসলাম আলিফ , ক্যাম্পাস প্রতিনিধি
  • আপডেট : ০৯:৩৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে যথাযথ মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক কাকলী মুখোপাধ্যায়। এ সময় উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদকসহ কলেজের ১৭টি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন সংগঠনও দিবসটি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল এবং সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে ছাত্রদল শ্রদ্ধা জানায়। পরে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কাওসার আলীর নেতৃত্বে সংগঠনটির সদস্যরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে আরও অংশ নেয় রোভার স্কাউটস, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, বাঁধন, ডিবেটিং ক্লাব, বিজ্ঞান ক্লাব, লিও ক্লাব, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস), কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন জেলা ও বিভাগের ছাত্র কল্যাণ পরিষদ।

দিবসটি উপলক্ষে কলেজে নানা কর্মসূচি পালন করা হয়, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আপডেট : ০৯:৩৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫