ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামলা ও গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লালমোহন প্রেসক্লাব ও লালমোহনে কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে লালমোহন চৌরাস্তার মোড়ে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন। এসময় বক্তব্য রাখেন আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রামের প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো. ইউসুফ আহমেদ, সংবাদের প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহিদুল তন্ময় প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় এবং সন্ত্রাসীদের একটি সন্ত্রাস কর্মকান্ডের ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসকল সন্ত্রাসীদের পক্ষে যেন কোনো আইনজীবি না দাড়ায় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া তুহিনের পরিবারের দায়িত্ব রাস্ট্রকে বহন করতে হবে। এছাড়া দেশের অন্যান্য স্থানে যে সকল সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন তাদেরকে রাস্ট্রিয় ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ও সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সাংবাদিকগণ সঠিক ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এজন্য সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ০৭:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫