সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট : ০৯:৩৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
পবিত্র রমজান উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অডিটরিয়ামে। ইফতার মাহফিল টি বাদ আছর হইতে শুরু হয়। এতে সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা, সাধারণ সম্পাদক আকবর চৌধুরী, যুগ্ম সম্পাদক আশিকা জান্নাত ও লিখন হোসাইন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ফরহাদ, অর্থ সম্পাদক আবিদ হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, “রমজান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ অফার। এই মাসে নেক আমলের সওয়াব ৭০ গুণ বৃদ্ধি পায়। সারাদিন রোজা রেখে একসঙ্গে ইফতার করার আনন্দই আলাদা। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব প্রতি রমজানে এমন আয়োজন করতে। সামনে ঈদ, তাই সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা।”
সাধারণ সম্পাদক আকবর চৌধুরী বলেন, “এতো সুন্দর একটি আয়োজনে সবাইকে নিয়ে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। আমরা চাই, প্রতিবছরই এমন আয়োজন করতে। মাহে রমজানের এই পবিত্রতায় আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিন।”
ইফতার মাহফিলের এই আয়োজনটি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। উপস্থিত সবাই আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এমন আয়োজন প্রতি বছর করার আহ্বান জানান।



















