সর্বশেষ
হাঁসাড়া ইউনিয়ন বিএনপির পুষ্পস্তবক অর্পন
নাজমুল খান সুজন
- আপডেট : ০৯:১৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১১০ বার পড়া হয়েছে
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে উপজেলার হাঁসাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তাবক অর্পন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রীনগর কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহন মোড়ল, হাঁসাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. বাবুল শেখসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।
নিউজটি শেয়ার করুন










