দক্ষিণ আইচায় ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
- আপডেট : ০৩:৩৭:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ) বেলা ১১টায় বিদ্যালয়ের
হলরুমে এ নবগঠিত এডহক কমিটির পরিচিত
সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ আইচা ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ফিরোজ বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক ও দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের বয়াতির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ইব্রাহিম হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন, চরফ্যাশন উপজেলা যুব দলে সাবেক সহ সভাপতি মো. নজরুল ইসলাম, M,V,C ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, চর মানিকা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম( ছুটু),দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিয়াজ ফরাজীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহিম হাওলাদার
বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয় শিক্ষক ও অভিভাবকব এবং শিক্ষার্থী বৃন্দ।








