ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, আন্দোলনের হুঁশিয়ারি শ্রীনগরে আপন দাদীর বিরুদ্ধে নাতিকে ছুড়ে ফেলার অভিযোগ লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত জিসাসের লৌহজং উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এমপি আব্দুস সালাম আজাদের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৫:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরাইয়া তাসনিম, শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক লুৎফর রহমানকে প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের এই অধ্যাপককে নিয়োগের সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথ দখলের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘সাধারণ শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বার্তা প্রদান করা হয়।

শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের শোষণ, অবজ্ঞা ও শিক্ষায় বৈষম্য থেকে মুক্তির লক্ষ্যেই এই নতুন বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছিল। তাদের শুরু থেকেই মূল দাবি ছিল—ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদে ঢাবি বহির্ভূত কাউকেই নিয়োগ দিতে হবে। কিন্তু সেই দাবির তোয়াক্কা না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে নিয়োগ দেওয়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মাঝে।

চলমান সংকট ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ২০২১-২২ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাইগ্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে। এই নতুন উপাচার্য নিয়োগকে মাইগ্রেশন প্রক্রিয়া ১০০% সফল না করার এক গভীর ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা।

উদ্ভূত সংকট নিরসন না হওয়া পর্যন্ত সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক নূরুল ইসলামকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। অন্যথায়, ঢাকার রাজপথ দখল করে নিজেদের অধিকার আদায়ের কথা পুনর্ব্যক্ত করা হয় বিজ্ঞপ্তিতে, যার শেষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাধারণ শিক্ষার্থীদের স্বাক্ষর রয়েছে।

এসম্পর্কে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসের সমাজবিজ্ঞান বিভাগের (২৪-২৫ সেশন) শিক্ষার্থী আবুবকর সিদ্দিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের কারণেই আমরা আন্দোলন করেছিলাম। তাই ঢাবি থেকে আসা কোনো ভিসিকে আমরা কোনোভাবেই মেনে নেব না। ২৪-২৫ সেশন তাকে পুরোপুরি প্রত্যাখ্যান করছে।’

তিনি আরও বলেন, ‘সামনে আমাদের পরীক্ষা এবং অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের মাইগ্রেশনের কাজ চলছে। এ অবস্থায় এমন সিদ্ধান্তকে শিক্ষার্থীরা ষড়যন্ত্র হিসেবেই দেখছে। দাবি না মানা হলে আমাদের মধ্যে আলোচনা চলছে, আগামীকালই আমরা কঠোর আন্দোলনের দিকে যেতে পারি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট : ০৫:১৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬