ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক। তেল রেখে পালিয়ে যায় চালক বদলি চান শাহীন নিজেই, আটকে রেখেছে কে? লালমোহন উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক

বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার :

বরিশালের বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী এলাকায় এমএস বিনিময় এন্টারপ্রাইজ (ইউনিলিভার) অফিসের সামনে থেকে একটি ব্যাটারিচালিত লাল অটো গাড়ি চুরির অভিযোগ উঠেছে। গত ৯ অক্টোবর শুক্রবার আনুমানিক ভোর ৫ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন অগ্রযাত্রা স্কুল এর সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের একাউন্টিং অফিসার মো. মিজানুর রহমান (৩২) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে গাড়িটি চুরির অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এমএস বিনিময় এন্টারপ্রাইজ (ইউনিলিভার) অফিসের সামনে প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত লাল অটো গাড়ি রাখা ছিল। শুক্রবার ভোরে অজ্ঞাতনামা ব্যক্তি গাড়িটি নিয়ে চম্পট দেয়।

অফিসের সামনে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনার দৃশ্য রেকর্ড থাকলেও অভিযুক্ত অজ্ঞাত ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে চুরি যাওয়া গাড়িটি উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও সেটার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। চুরি যাওয়া গাড়িটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে অনুরোধ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছে অভিযোগকারী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ

আপডেট : ১০:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬